Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের টানা অবরোধের শেষ দিনে সিলেটে শান্ত সকাল

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিএনপি-জামায়াতের টানা অবরোধের শেষ দিনে সিলেটে শান্ত সকাল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

Manual6 Ad Code

তিন দিনের এ অবরোধের গত দুদিনের প্রথম দিন সিলেট ছিলো অনেকটা উত্তপ্ত। দ্বিতীয় দিন অর্থাৎ- গতকাল বুধবার (১ নভেম্বর) উত্তাপ অনেকটা কমে আসে। আর আজ তৃতীয় দিন সিলেটে সকাল কাটছে শান্ত পরিস্থিতির মধ্য দিয়ে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত কোথাও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়। সিলেটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। টহল দিচ্ছে বিভিন্ন সড়কে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনেও (বৃহস্পতিবার) সিলেটে চলছে না কোনো বাস। সকাল হতে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে।

Manual5 Ad Code

বাস বন্ধ থাকলেও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) বলেন- জনসাধারণের জান-মালের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান- আতঙ্কিত বা উদ্বীগ্ন না হয়ে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে কাজকর্মের জন্য যাতে তারা ঘর থেকে বের হন।

শেয়ার করুন