Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল।

Manual2 Ad Code

জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ নিবিড় ও অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র মনিটরিং করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। এসব ঘটনা যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

সোমবার (৬ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ সদস্যকে হত্যার মাধ্যমে দলটির নেতাকর্মীদের সহিংসতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচিতে অবরোধকারীরা একাধিক গাড়িতে অগ্নি সংযোগ করেছে। এতে বেশ কয়েকজন পরিবহন শ্রমিক নিহতের খবরও গণমাধ্যমে এসেছে। অগ্নি সংযোগসহ এসব সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীরাই সরাসরি জড়িত থাকার প্রমাণ এরই মধ্যে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ব্রিফিংয়ে মুশফিক ফজল আনসারী প্রশ্ন করলে স্পষ্টভাবে বেদান্ত প্যাটেল জানিয়ে দেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন।’

Manual8 Ad Code

এদিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে কী আলোচনা হয়েছে- সেটি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।

Manual6 Ad Code

শেয়ার করুন