Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে দ্বি খণ্ডিত যুবক

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রেনে কাটা পড়ে দ্বি খণ্ডিত যুবক

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মৃত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual8 Ad Code

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবের চক এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন বিনয় পাল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠিয়েছি।

শেয়ার করুন