Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ বাংলাদেশির লাশ

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ০৪:২০ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ০৪:২০ অপরাহ্ণ

ফলো করুন-
দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ বাংলাদেশির লাশ

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
দেশে পৌঁছেছে মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত তিন বাংলাদেশির মরদেহ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কেএলআইএ থেকে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশে সময় রাত ১১টায় বিমানবন্দরের আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ওয়েলফেয়ার সহকারী মো. মোকসেদ আলী।

Manual2 Ad Code

এর আগে শ্রমিকদের দুর্ঘটনার পর হাইকমিশনের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়সহ মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে।

নিহতরা হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।

Manual3 Ad Code

এ বিষয়ে হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম বলেন, মালয়েশিয়ার সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন