Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার আগে বৈঠকে বসেছেন সিইসি

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
তফসিল ঘোষণার আগে বৈঠকে বসেছেন সিইসি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ভোটগ্রহণের কয়েকটি তারিখ নিয়ে বৈঠক চলছে। এসব তারিখ থেকেই নির্ধারণ করা হবে ভোটগ্রহণ কবে হবে। এছাড়া নির্বাচন কমিশনের এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে।

Manual8 Ad Code

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক হচ্ছে।

Manual8 Ad Code

বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে।

Manual7 Ad Code

কমিশন বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।

শেয়ার করুন