Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া করায় স্ত্রীকে হত্যা, স্বামীকে মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ০৪:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ০৪:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
পরকীয়া করায় স্ত্রীকে হত্যা, স্বামীকে মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পরকীয়া প্রেম করায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্বামী আব্দুল হামিদ মিল্টনকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়ত উদ্দিন।

Manual6 Ad Code

জানা যায়, রিপা বেগম নামের স্থানীয় এক সংগীত শিল্পীকে বিয়ে করেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের বাসিন্দা মিল্টন। পারিবারিক কলহের জেরে ৮ বছর সংসারের বিচ্ছেদ করেন রিপা বেগম। বিবাহ বিচ্ছেদের পর স্বামীর মিল্টনের বন্ধু গোলজার নামের এক যুবকের সাথে পরকীয়া জড়িত হয়ে পড়েন রিপা বেগম। শহরের বড়পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন গোলজার ও রিপা। বিষয়টি জানতে পেরে ২০২২ সালের ৬ মার্চ রিপার প্রতি ক্ষিপ্ত হয়ে ভাড়াটে বাসায় এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রিপাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মিল্টন।

ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ঘাতক স্বামী মিল্টনকে গ্রেফতার করে পুলিশ।

দ্রুত বিচার আইনে হত্যা মামলাটির কার্যক্রম শেষে মঙ্গলবার রায় ঘোষণ করেন আদালত।

Manual7 Ad Code

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

Manual1 Ad Code

শেয়ার করুন