Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৮

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক :
ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে চার শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।

সোমবার দেশটির মানাউস শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্যোগের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে অ্যামাজনসংলগ্ন অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

Manual2 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। স্থানীয়রাই বের করেছেন মরদেহগুলো। জীবিত ও নিখোঁজদের সন্ধানে এখনো চলছে অভিযান। শহরের অনেক বাড়িঘর ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।

Manual4 Ad Code

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ বিপর্যয় হচ্ছে।

শেয়ার করুন