Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

Manual4 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি :
অতীতের সব রেকর্ড ভেঙেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ৩ মাস ২০ দিন পর দানবাক্স খুলে ২৩ বস্তায় পাওয়া গেছে। যার পরিমাণ ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা। যা এই মসজিদের দানবাক্সে পাওয়া নগদ টাকার হিসাবে সর্বোচ্চ। এর সঙ্গে দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা।

Manual8 Ad Code

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়।

ঐতিহ্যবাহী পাগলা মসজিদে মোট ৮টি দানবাক্স থাকলেও এবার আরও একটি দানবাক্স বাড়ানো হয়েছে। দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এখন পাগলা মসজিদের দানবাক্সের সংখ্যা নয়টি।

Manual5 Ad Code

মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এর আগে সর্বশেষ ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

Manual3 Ad Code

মসজিদ কমিটি সূত্র থেকে জানা যায়, টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার রওশন কবীর, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলামসহ মাদ্রাসার ১১২ জন শিক্ষার্থী, ব্যাংকের ৫০ জন কর্মী, মসজিদ কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

Manual2 Ad Code

এ ছাড়া মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়।

শেয়ার করুন