Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নির্বাচনী জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নির্বাচনী জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলের প্রথম নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের ওই মঞ্চে উপস্থিত হন।

Manual5 Ad Code

এরপর প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহানা।

সিলেটের এ জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেন।

Manual6 Ad Code

 

এর আগে বেলা ১১টা ৩৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ওসমানী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপিত শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বৃহত্তর সিলেটের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন