Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কোনো চাপ নেই: সুনামগঞ্জে ইসি আনিছুর

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ | ০৬:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ | ০৬:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনে কোনো চাপ নেই: সুনামগঞ্জে ইসি আনিছুর

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নির্বাচনে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

Manual2 Ad Code

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশাল একটা লিস্ট দিয়েছে। সেগুলো স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে। সেই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের কাজ সম্পর্কে বিদেশিরা জেনেছে। কিন্তু তারা কোনো রিঅ্যাকশন দেখায়নি। আমরা নিজস্ব চাপে আছি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনী ট্রেন বহুদূর চলে গেছে। এটি আর ফেরানো সম্ভব নয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীরসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন