Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ সংসদ নির্বাচন : সিলেটের জন্য আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘প্রয়োজন’

admin

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৬:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
দ্বাদশ সংসদ নির্বাচন : সিলেটের জন্য আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘প্রয়োজন’

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে দায়িত্ব পালনে সিলেটসহ দেশের আট বিভাগে আরও ১৯০৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট বিভাগের জন্য ১৪৪ জন।

Manual1 Ad Code

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এই জনবল চাওয়া হয়েছে।

Manual2 Ad Code

জনপ্রশাসনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহণের দুইদিন পূর্ব থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত অর্থাৎ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য নির্বাচনি এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধের জন্য এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিতকরণের প্রয়োজন হবে।

এতে বলা হয়- ৮ বিভাগে ১১৬২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এ ছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্টে নিয়োজিত ৭৫৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। ৮ বিভাগে অতিরিক্ত আরও ১৯০৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন।

এই ১৯০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, সিলেট বিভাগে ১৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭৬ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, খুলনা বিভাগে ১৮৩ জন ও রংপুর বিভাগে ২৮২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করার চাহিদা দিয়েছে ইসি।

Manual4 Ad Code

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জেলা ম্যাজিস্ট্রেটদের চাহিদা অনুযায়ী পদায়ন করে তাদের প্রশিক্ষণের জন্য দুটি ব্যাচে বিভক্ত করে প্রথম ব্যাচের কর্মকর্তাদের আগামী ৩১ ডিসেম্বর ও দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাদের ২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন