Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual1 Ad Code

এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাংচুর করা হয় হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনি অফিস।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, সোমবার, ১ জানুয়ারি, বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়। সেসময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন