Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ী এমপিদের গেজেট হতে পারে আজ, শপথগ্রহণ বৃহস্পতিবার

admin

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিজয়ী এমপিদের গেজেট হতে পারে আজ, শপথগ্রহণ বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আজ মঙ্গলবার হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নবনির্বাচিতদের বরণ করতে জাতীয় সংসদ সচিবালয় সব প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।

Manual8 Ad Code

সূত্র আরও জানায়, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

Manual1 Ad Code

ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

Manual5 Ad Code

শেয়ার করুন