Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি আজ

admin

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
মির্জা ফখরুলের ৯ মামলায় জামিন শুনানি আজ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মির্জা ফখরুলকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানি হবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার ৮ মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

Manual8 Ad Code

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual2 Ad Code

শেয়ার করুন