Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ | ০২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ | ০২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের (বরখাস্তকৃত) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

দুর্ঘটনায় নিহত শফিউল হাসান সানী (২৯) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে কারণবশতঃ তাকে বরখাস্ত করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।

Manual6 Ad Code

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Manual2 Ad Code

এদিকে, দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন