Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্রলীগ নেতার পাল্টা হামলা, উত্তপ্ত নবীগঞ্জ

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
দুই ছাত্রলীগ নেতার পাল্টা হামলা, উত্তপ্ত নবীগঞ্জ

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল (২৮) এর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত রুবেলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনের চা স্টলে এ ঘটনা ঘটে।

পরবর্তীত, পাল্টাপাল্টি হামলায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

এ ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজায় রুবেলের উপর হামলা ও পরে পৌর এলাকার জয়নগর গ্রামে নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িঘরে হামলা-ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত জাহিদুল ইসলাম রুবেল নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন মিয়ার ছেলে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, এক বছর আগে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। ২০২২ সালের ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিকে প্রতিহতের ঘোষণা দিয়ে জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মহড়া দেয়া হয়। কিছুদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে উভয়পক্ষের নেতাকর্মীর মধ্যে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয়রা আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ শহরের মধ্যবাজারস্থ গোল্ডেন প্লাজার পিছনে চা স্টলে বসে ছিল জাহিদুল ইসলাম রুবেল। এসময় রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নাজিম উদ্দৌলা চৌধুরীর লোকজন। এসময় তাকে এলোপাতাড়ি ভাবে কোপানো হয়। এতে গুরুতর আহত হয় রুবেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা বলেন, এ ঘটনার খবর পেয়ে জাহিদুল ইসলাম রুবেলের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নবীগঞ্জ শহরে অবস্থান নেয় ও পরে জয়নগরস্থ নাজিম উদ্দৌলা চৌধুরী বাসভবনে হামলা করা হয়। এসময় দুটি সিএনজি ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে শহরে একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এঘটনার পর থেকে নবীগঞ্জ শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, গুরুতর আহত অবস্থায় রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন