Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আট বছর পর র‌্যাবের জালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আট বছর পর র‌্যাবের জালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৮ বছর আগের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত মোঃ শিপন আহমদ (২৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শিপন নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কায়েস্থরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

 

র‌্যাব-৯ এর মিডিয়া ইউং জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় মো. রাজু আহমদ (১৯) ও এস এম তাপু মিয়া (৩৫) সিলেট নগরীর খাদিমনগর খুন হন। খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল কোম্পানিতে কর্মরত ছিলেন রাজু ও তাপু। এ ঘটনায় নিহত রাজুর বড় ভাই বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহ.) থানায় অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২৩ সালের ১৫ অক্টোবর মো. শিপন আহমদসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে শিপন পলাতক ছিল।

Manual3 Ad Code

র‍্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ কৌশলে সিলেট জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন