Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেলো ৪ ছাত্রলীগ নেতা-কর্মীর

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪ | ০৬:০৯ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ | ০৬:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-তামাবিল সড়কে প্রাণ গেলো ৪ ছাত্রলীগ নেতা-কর্মীর

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে চার আরোহী নিহত হয়েছেন। নিহত চারজন ছাত্রলীগ নেতা-কর্মী।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।

Manual4 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল। তিনি জানান, রাত ১২টার দিকে তারা জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হয়। ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়।

Manual2 Ad Code

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে নেওয়ার চেষ্টা করলে পথে তাদেরও মৃত্যু হয়। রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় এ চারজন নিহত হয়েছেন। প্রাইভেট কারটি পুলিশের হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।

Manual2 Ad Code

শেয়ার করুন