Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উপশহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
উপশহরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর উপশহরে ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপশহরের জি ব্লক থেকে দুই হাজার একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

আটককৃত মাদক কারবারি দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১) সিলেট জেলার জালালাবাদ থানার টুকেরবাজারের পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

Manual7 Ad Code

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) রাত দশটার দিকে শাহজালাল উপশহর জি ব্লকে প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে গিয়ে ইয়াবা বিক্রিকালে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় দুলালের কাছ থেকে দুই হাজার একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পাইকারী দরে ক্রয় করে সিলেটের বিভিন্নস্থানে বিক্রি করে।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে এসএমপি শাহপরান (রহঃ) থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

শেয়ার করুন