Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন যা করার নিরাপত্তা বাহিনী করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
এখন যা করার নিরাপত্তা বাহিনী করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ-এর বিরুদ্ধে যৌথ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবে। আমাদের যে কথা, কোনো জিনিসকেই আমরা চ্যালেঞ্জ ছাড়া যেতে দেবো না। আমরা এর কোথায়, কিভাবে, কেনো হলো সবগুলো খতিয়ে দেখবো।’

Manual8 Ad Code

তিনি বলেন, আমরা দেখেছি, তাদের মূল উদ্দেশ্য ছিল বোধয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখবো, একটা পোশাকসহ, অস্ত্রসহ কেউ ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়। যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে যাবো। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দিবো না।

Manual1 Ad Code

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, রুমার মতো শান্তিপ্রিয় জায়গায় কোনদিন এমন অশান্ত একটা পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সবসময় দেখেছি, রুমার শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। সারাক্ষণ এই ঘটনা কেনো ঘটল, তা আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

মন্ত্রী বলেন, এই শান্তিপ্রিয় এলাকায়, এখানে নাকি শান্তির সুবাতাস সব সময় বইতো, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ এবং কারা এটা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলো আমরা বের করবো এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

Manual1 Ad Code

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কারও গাফিলতি আছে কিনা, কোন জায়গা থেকে ফেল করেছে, সব কিছু দেখবো। আমরা আগে দেখে নিই, তারপর ব্যবস্থা নেবো।

শেয়ার করুন