Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় রেললাইনের পাশে মিললো অজ্ঞাত মহিলার লাশ

admin

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৩ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় রেললাইনের পাশে মিললো অজ্ঞাত মহিলার লাশ

Manual7 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানাপুলিশ।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৬০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, সোমবার সকালে কোনো এক ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual3 Ad Code

শেয়ার করুন