Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ী সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮০৫/এম এর কাছে দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুরগুল এলাকায় দুইজনকে আটক করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনে লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টহল দল তাদের আটক করে।

Manual2 Ad Code

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকার চা বাগানে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদারের ছেলে মোহাব্বত আলী হাওলাদার ও মোহাব্বত আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু নাঈম, বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মহিম, বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে রাশেদ ইসলাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোসের ছেলে আশরাফুল ইসলাম। আটক ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।

Manual5 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আটকদের ৬ জন এক বছর আগে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিল। অন্য দুইজন ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবির টহল দলের হাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলাসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন