Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ সভাপতি গ্রেফতার

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ সভাপতি গ্রেফতার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আছলম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

শনিবার রাতে বড়ধামাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জুড়ী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

গত ৩ আগষ্টের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালালে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ২৬ আগষ্ট আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তারেক মিয়া মামলা করেন।

Manual2 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতার যুবলীগ নেতা আছলম উদ্দিনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন