Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী থেকে ১০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা নূরুল ইসলামকে (৪২) আটক করেছে বিজিবি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডাকটিলা বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান।

 

Manual6 Ad Code

নূরুল ইসলাম (৪২) উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার পুত্র। তিনি সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য।

 

Manual6 Ad Code

জানা যায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে দুই মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে গেলেও নূরুল ইসলামকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। তার দেহ তল্লাশি করে পকেট হতে ১০ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন এবং বাংলাদেশি ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন