Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে সিআইডি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক ৪

admin

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে সিআইডি’র অভিযানে ফেন্সিডিলসহ আটক ৪

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জৈন্তাপুর উপজেলার পশ্চিম গৌরীশংকর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. জালাল আহমদ (৩৭), একই গ্রামের কবির আহমদের ছেলে সজীব আহমদ (১৯) ও রেজাউল করিমের ছেলে সুজন আহমদ (২৮) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. জয়নাল আবেদীন (২৪)।

Manual3 Ad Code

সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন সিআইডি’র একটি টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শ্রীখেল গ্রামের আল-মাসুদের চায়ের দোকানের সামনে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এ চারজনকে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন