Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় লজ্জাবতী বানর আটক, পরে অবমুক্ত

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০৩:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০৩:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় লজ্জাবতী বানর আটক, পরে অবমুক্ত

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় একটি লজ্জাবতী বানর আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে স্থানীয় লোকজন বানরটিকে আটক করেন। পরে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বানরটিকে ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সংলগ্ন দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা সেটিকে ধরে খাচায় আটকে রাখেন। রাতেই স্থানীয়রা বিষয়টি জানাতে বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা পরিবেশকর্মী খোর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় খোর্শেদ বানরটি সম্পর্কে স্থানীয়দের জানালে রাত সাড়ে ১২টা দিকে তারা সেটিকে ছেড়ে দেন।

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, রাতে লজ্জাবতী বানরটিকে ধরে স্থানীয় লোকজন খাচায় রাখেন। মূলত ফসলের ক্ষতি হতে পার-এমন আশঙ্কায় স্থানীয় লোকজন এটিকে আটক করেন। পরে বিষয়টি জানাতে রাতে স্থানীয়রা বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে এক পরিবেশকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বানরটি নিশাচর। এরা কারও কোনো ক্ষতি করে না এবং পরিবেশের জন্য ভালো। বানরটি সম্পর্কে জানার পর সেটিকে পরে ছেড়ে দেওয়া হয়।

Manual4 Ad Code

পরিবেশ কর্মী খোর্শেদ আলম বুধবার বিকেলে বলেন, লজ্জাবতী বানর মূলত নিশাচর। এজন্য দিনের বেলা এগুলোর দেখা মেলে না। এরা পোকা মাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। খাবারের খোঁজে হয়ত প্রাণিটি লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় লোকজন প্রাণিটি সম্পর্কে তেমন জানতেন না। তাই তারা ভয়ে এটিকে আটক করেছিলেন। পরে তাদের বুঝিয়ে বলায় রাতেই তারা বানরটিকে ছেড়ে দিয়েছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন