Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও!

admin

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৩:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ০৩:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও!

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ব্রাজিল জাতীয় ফুটবল দল এবার একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার নাম।

Manual7 Ad Code

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ ভারতীয় আয়োজকদের সঙ্গে এই বিষয়ে অনেকদূর আলোচনা এগিয়ে নিয়ে গেছে।

Manual2 Ad Code

চলতি ফিফা বিশ্বকাপের সময়ই সিবিএফ ও ভারতীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এই আলোচনা শুরু হয় বলে জানা যাচ্ছে। ভারতে খেলার প্রতি ব্রাজিলের আগ্রহের মূল কারণ হলো, এই বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের কাছ থেকে দলটি বিশাল সমর্থন পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের অনেক ছবি ছড়িয়ে পড়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। একটি হবে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে, আরেকটি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। তৃতীয় ম্যাচটি নিয়ে এখন আলোচনা চলছে, আর এই ম্যাচটিই হতে পারে ভারতে।

ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও দলটিকে নিয়ে যাওয়ার জোর দাবি উঠেছিল। তবে এখন পর্যন্ত শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগিয়েছে।

Manual8 Ad Code

এই একক ম্যাচ যদি সত্যিই কলকাতায় চূড়ান্ত হয় এবং অনুষ্ঠিত হয়, তাহলে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির দীর্ঘদিনের সম্পর্কে যুক্ত হবে আরেকটি অধ্যায়। ১৯৭৭ সালে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন।

Manual6 Ad Code

শেয়ার করুন