Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

Manual2 Ad Code

ডিজিটাল রিপোর্ট:
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায়ের পর, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নতুন করে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন কার্লো আনচেলত্তি। নতুন শুরু ও ফুটবলারদের পরখ করে নেওয়ার এই যাত্রায় সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসছে সেলেসাওরা। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে একাধিক বড় চমক রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

Manual1 Ad Code

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে রাফায়েল রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়েছে সেলেসাওরা। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কেউ নেই।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড

Manual8 Ad Code

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র

এর আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ফেডারেশনের ওয়েবসাইটে বলেছিলেন, এটি বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখার একটি সুযোগ। তিনি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’

Manual2 Ad Code

ব্রাজিল প্রীতি ম্যাচের শুরুটা করবে অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের।

Manual4 Ad Code

এর আগে ব্রাজিল ও অস্ট্রেলিয়া ২০১৭ সালের জুনে মেলবোর্নে শেষবার মুখোমুখি হয়েছিল। যেখানে সেলেসাওরা জিতেছিল ৪-০ গোলে। অন্যদিকে, ভারতের বিপক্ষে প্রথমবার মোকাবিলা করতে যাচ্ছে ব্রাজিল। দেশটিতে সর্বোচ্চ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ বড় সংখ্যক ভক্ত রয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন।

শেয়ার করুন