Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে জয় দিয়ে শেষ ব্রাজিলের এশিয়া সফর

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতকে হারিয়ে জয় দিয়ে শেষ ব্রাজিলের এশিয়া সফর

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
জয় দিয়ে নিজেদের এশিয়া সফর শেষ করল ব্রাজিল। সল্ট লেগ স্টেডিয়ামে শনিবার (৩ অক্টোবর) ৪-০ গোলে জিতে এশিয়া সফর শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।
এস্তেভাও ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন সামুয়েল লিনো।

২৮তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন এস্তেভাও। ডান দিকে বল পেয়ে কাট করে ডি বক্সের ভেতরে ঢুকে বাম পায়ের আড়াআড়ি শটে কাছের পোস্ট নিয়ে জাল খুঁজে নেন তিনি।

Manual8 Ad Code

৪২তম মিনিটে রক্ষণচেরা পাস ধরে ডি বক্সে ঢুকে জাল খুঁজে নেন পেদ্রো। শরীরের খুব কাছ দিয়ে বলে হাত ছোঁয়ালেও গোল ঠেকাতে পারেননি গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।

Manual3 Ad Code

৫৬তম মিনিটে নিজেদের অর্ধে বল হারানোর চড়া মাশুল দেয় ভারত। সতীর্থর পা ঘুরে অরক্ষিত লিনো ডি বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন।

Manual4 Ad Code

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব‍্যবধান আরও বাড়ান লিনো।

Manual1 Ad Code

এবারের আন্তর্জাতিক বিরতিতে এর আগে অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ১-১ ড্রয়ের পর, ৪-২ গোলে জিতেছিল কার্লো আনচেলত্তির দল।

শেয়ার করুন