Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি, নির্বিচার গ্রেফতার সহিংসতা নিয়ে যা বলল জাতিসংঘ

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে নির্বাচনের আগে হয়রানি, নির্বিচার গ্রেফতার সহিংসতা নিয়ে যা বলল জাতিসংঘ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেফতার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ।

Manual1 Ad Code

বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

Manual3 Ad Code

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের লক্ষ্যবস্তু বানিয়ে, হয়রানি করে, কারাবন্দি করে নির্বাচন করা হলে, তা যে সুষ্ঠু বলে বিবেচিত হবে না, সে বিষয়ে জোর দিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে বিরোধী দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি সংস্থার এই সদস্যরাষ্ট্রের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের অবস্থান, দেশটিতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংস্থার অবস্থান তারা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন।

স্টিফেন ডুজারিক আরও বলেন, এই সময়ের মধ্যে কোনো হয়রানি, নির্বিচার গ্রেফতার বা সহিংসতা তারা দেখতে চান না। এসবের বিরুদ্ধেও তারা কথা বলেছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন