Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী, আহত ৩০

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামবাসী, আহত ৩০

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে দফায় দফায় মসজিদের মাইকে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ৩০জন আহত হয়েছেন। রবিবার বেলা ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে ভুরকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উভয় পক্ষের আহতরা হলেন- লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান,আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ,হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন, আলিম উদ্দিন।

Manual5 Ad Code

গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি এ সংর্ঘষ চলে। এতে উভয় পক্ষের অন্তর ৩০জন আহত হন।

সংর্ঘষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন