Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগরে হাতেনাতে আরও ১০ জুয়াড়ি আটক

admin

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০১:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ০১:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
মহানগরে হাতেনাতে আরও ১০ জুয়াড়ি আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে হাতেনাতে আরও ১০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ( ৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার কোতোয়ালি মডেল থানাধীন বেতেরবাজার আলপুর রিক্সা গেরেজের ফাঁকা জায়গায় জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

আটকৃতরা হলেন, শাহান আলী(৩৭), মাসুদ মিয়া (৪০), মো. সাগর আহমদ (২৩), মো. নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মো. মাস্টার মিয়া (৪৫), মো. শাহীন আহমদ (২৮), মো. আলম (৩৫), মো. সনজু মিয়া (৫৫) ও মো. মোয়াজ্জেম হোসেন ।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

এর আগে গত সোমবার ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual5 Ad Code

শেয়ার করুন