Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা মনি গ্রে প্তা র

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৩:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ০৩:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা মনি গ্রে প্তা র

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জুড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

Manual8 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।’

Manual4 Ad Code

এদিকে, একই দিন সকালে জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। স্থানীয়রা জানান, জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭/৮ জন মুখোশধারী ব্যক্তি কিশোর রায় চৌধুরী মনির বাড়ির সামনের সড়কে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

Manual4 Ad Code

শেয়ার করুন