Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-বুবলীর সেই মুহূর্ত মনে করালেন চয়নিকা চৌধুরী

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
শাকিব-বুবলীর সেই মুহূর্ত মনে করালেন চয়নিকা চৌধুরী

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তগুলোর ছবি একসময় বেশ চর্চিত ছিল। সেই বিশেষ স্মৃতি তুলে ধরলেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। সামাজিক মাধ্যমে এক বছর আগের সেই ভালোবাসাময় পোস্টটি পুনরায় শেয়ার করে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক আইডি থেকে ২০২৫ সালের আজকের দিনে দেওয়া একটি পোস্টের স্মৃতি (মেমোরি) শেয়ার করেন চয়নিকা চৌধুরী। ক্যাপশনে অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘মেমোরি, এই দিনে… টাইম ফ্লাইস ফাস্ট…(সময় দ্রুতই চলে যায়)’।

Manual6 Ad Code

পুরোনো সেই পোস্টে চয়নিকা চৌধুরী শাকিব-বুবলীর সম্পর্কের গভীরতা ও সন্তান বীরের প্রতি দায়িত্ববোধ তুলে ধরে লিখেছিলেন, ‘আজকের এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কি যে ভালো লাগলো! কিছু সম্পর্কের টান এমনই হয়। সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা।’

Manual4 Ad Code

ছবিগুলোতে শাকিব খান ও বুবলীকে ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্কে সবুজ ঘাসে বসে খোশগল্পে মেতে উঠতে এবং একান্তে সময় কাটাতে দেখা যায়। শাকিব-বুবলীর সেই ভালোবাসাময় দৃশ্য তখন ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদেরও গভীরভাবে স্পর্শ করেছিল।

Manual1 Ad Code

শাকিব খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। এদিকে দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বুবলী। গত ১১ মে তাদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান। সন্তান জন্মের পর প্রকাশ্যে আর দেখা যায়নি বুবলীকে। অপরদিকে শাকিব খান প্রকাশ্যে এলেও তার কন্যা সন্তান নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। এ নিয়ে অবশ্য নানা প্রশ্নও উঠেছে ভক্তমহলে।

শেয়ার করুন