Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় ওয়ারেন্টভুক্ত আসামী তাজেল গ্রেফতার

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
শাল্লায় ওয়ারেন্টভুক্ত আসামী তাজেল গ্রেফতার

Manual7 Ad Code

শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামী তাজেল ইসলাম (২৭), তিনি হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, তাজেল ইসলাম ২০১৭ সালের পুলিশ এসল্ট ও মাদক মামলার এবং ২০১৯ সালের দু’টি মাদক মামলারও আসামী। তবে ২০১৭ সালের একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাজেল ইসলাম পলাতক ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে শাল্লা থানা পুলিশের একটি চৌকস টিম রাতভর অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী তাজেল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত জামিল বলেন, তাজেল ইসলাম ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। পুলিশ তাকে দু’দিন পূর্বে সন্দেহজনকভাবে আটক করেছিল। কিন্তু তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের মিল না থাকায় তাজলেকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তাজেল ইসলামের অন্যান্য মামলার এজাহারের কপির সাথে তাজেলের পরিচয় সনাক্তে নিশ্চিত হওয়া যায় সেই প্রকৃত ওয়ারেন্টভুক্ত আসামী। পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাজেলকে ধৃত করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুনামগঞ্জ বিজ্ঞ আদালেতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন