Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস আলী গু*ম: ট্রাইব্যুনালে সাইফুর রহমানকে হাজির

admin

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইলিয়াস আলী গু*ম: ট্রাইব্যুনালে সাইফুর রহমানকে হাজির

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

Manual7 Ad Code

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনো তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে আজ হাজির করা হয়।

সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন। তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সিলেট জেলা

Manual1 Ad Code

শেয়ার করুন