Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের অবৈধ সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে নিতে আল্টিমেটাম

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের অবৈধ সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে নিতে আল্টিমেটাম

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট থেকে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

Manual6 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, বেঁধে দেওয়া সময় শেষে অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রয়োজনে জেল-জরিমানার পাশাপাশি অটোরিকশা জব্দ করে ডাম্পিং করা হবে।

Manual1 Ad Code

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘সিলেট নগরে বৈধ সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশার সংখ্যা তার চেয়েও বেশি। এসব যানবাহন চলাচলের অনুমতি নেই। আমরা চালকদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর পর থেকে যেসব অটোরিকশার বৈধ লাইসেন্স নেই, সেগুলো শহর থেকে সরিয়ে নিতে হবে।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, অবৈধ সিএনজি অটোরিকশাগুলোকে নগর থেকে সরিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। আমরা কারও জীবিকা নিয়ে অমানবিক হতে চাই না। তবে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ যানবাহন বন্ধ করতেই হবে।

শেয়ার করুন