Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জকিগঞ্জ সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৫:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জকিগঞ্জ সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে তারদেরকে গ্রেফতার করা হয়। এসময় র‍্যাবের একটি দলও সহযোগিতা করে।

Manual5 Ad Code

পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সার্বিক নির্দেশনায় এএসআই (নি.) এরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং র‍্যাবের সহযোগিতায় পৃথক অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জকিগঞ্জ জিআর নং-৯১/১৪ ও দায়রা নং-৩৯৬/১৬ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আলমাস আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে।

Manual7 Ad Code

এ ছাড়া গ্রেফতার হন- বিয়ানীবাজার বিবিধ নং-১৫৯/২০২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি ওলিউর রহমান (৫৪), তিনি জকিগঞ্জ উপজেলার বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে এবং জকিগঞ্জ জিআর নং-২৩/১২ ও জিআর নং-১৫৬/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল বারী পছাই (৪০), তিনি মাতারগ্রাম গ্রামের মৃত আব্দুর রহিম মাখইয়ের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Manual3 Ad Code

শেয়ার করুন