Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গ আরও ২ শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০১:২২ অপরাহ্ণ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ০১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গ আরও ২ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
২৮ ঘন্টায় হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এদের একজনের বয়স ৪ মাস ও অন্যজনের বয়স ৭ মাস।

Manual1 Ad Code

বর্তমানে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৪ রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় ২১ জন রোগী শনাক্ত হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ৭৭৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

শেয়ার করুন