Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সিটির ভোটের তারিখ ঘোষণা

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সিটির ভোটের তারিখ ঘোষণা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল- এই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে প্রথম ধাপে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এছাড়া আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর একটার দিকে নির্বাচন কমিশনের ১৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

Manual5 Ad Code

ইসি সূত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ সেপ্টেম্বর। পরবর্তীকালে সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ অক্টোবর।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।

Manual2 Ad Code

এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ নভেম্বর।

Manual2 Ad Code

শেয়ার করুন