Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০১:২৭ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু আর নেই। শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

Manual4 Ad Code

শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় এই আসনের ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৬১০ ভোট এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি।

Manual4 Ad Code

তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের পনেরো ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন।

১৯৯৯ সালের শেষের দিকে আবারও জাতীয় পার্টিতে ফিরে যান। ২০০৮ সালে যুক্তফ্রন্ট (পিডিপি) থেকে কুলা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করলেও পরাজিত হন।

Manual5 Ad Code

শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের দক্ষিণভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আসদ্দর আলী। তিনি গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

শেয়ার করুন