Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ঝুমকি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০২:২১ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৬ | ০২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে ঝুমকি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে ঝুমকি দেব (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমকি দেব ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ঝুমকি দেব রবিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Manual6 Ad Code

ঝুমকির স্বামীর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজন বলছেন এটি হত‍্যাকাণ্ড।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম জানান, পুলিশ ঝুমকি দেব নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। একই সাথে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন