Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের পুটিয়া নদী থেকে শিশুর লা শ উদ্ধার

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জের পুটিয়া নদী থেকে শিশুর লা শ উদ্ধার

Manual6 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জের পুটিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়াস্থ পুটিয়া নদীর পার থেকে লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রাম সংলগ্ন কবরস্থানের পার্শবর্তী পুটিয়া নদীর কিনারে অজ্ঞাতনামা ১০/১২ বছরের একটি ছেলের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী শান্তিগঞ্জ থানায় খবর দেন।

Manual6 Ad Code

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। এখন পর্যন্ত মৃতের কোন আত্নীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

Manual4 Ad Code

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃতের আত্নীয় স্বজনের কোন সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন