Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫০৪৯২ বাংলাদেশি হজযাত্রী

admin

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ১০ মে ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫০৪৯২ বাংলাদেশি হজযাত্রী

Manual6 Ad Code

ধর্ম ডেস্ক :
পবিত্র হজ ২০২৬ উপলক্ষ্যে সৌদি আরবে হজযাত্রীদের আগমনের ধারা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৯ মে ২০২৬ (সৌদি সময়) পর্যন্ত সর্বমোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন যাত্রী রয়েছেন।

Manual8 Ad Code

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এখন পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

Manual4 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

Manual3 Ad Code

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৩ হাজার ৭৮০টি সেবা প্রদান করেছে।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন মক্কায় ১০ জন এবং মদিনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

Manual4 Ad Code

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

শেয়ার করুন