Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

admin

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
হজ পালনে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী।বাংলাদেশ সংবাদ

হেল্প ডেস্কের তথ্যানুয়ায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

এ ছাড়া গত ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী হজযাত্রী মক্কায় মারা যান। ৪ মে মক্কায় মারা যান ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর জেলার সরদ উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস, একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের সদরের মাহফুজা বেগম।

২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুরের কোতোয়ালী থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।

এ ছাড়া ২৬ এপ্রিল মক্কায় মারা যান দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান, ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক।

Manual2 Ad Code

এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইলের সদরের আবুল কাশেম, ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের সদরের নইম উদ্দীন মন্ডল।

Manual2 Ad Code

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

Manual6 Ad Code

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

Manual7 Ad Code

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

শেয়ার করুন