Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন- আপনারা পুলিশ না সাংবাদিক বুঝবো কী করে?

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন- আপনারা পুলিশ না সাংবাদিক বুঝবো কী করে?

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এতো রাতে ভিডিও ক্যামেরাসহ বাসায় মানুষ আসায় নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন করেন ‘আপনারা পুলিশ না সাংবাদিক বুঝবো কি করে’।

এরপর পুলিশের পরিচয় নিশ্চিত হলে তিনি জানতে চান- আমি কোথায় যাব?

Manual6 Ad Code

গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা নুরুল ইসলাম নাহিদের পোশাক পরিবর্তন করে প্রস্তুত হওয়ার জন্য সময় চান এবং পুলিশের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কথোপকথনে পরিবারের এক সদস্য পুলিশ সদস্যদের কাছে জানতে চান, নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হচ্ছে কি না এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু না বলে পরে কথা বলার জন্য জানান।

এ সময় পরিবারের এক সদস্য সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ সদস্যরা তাকে আসতে বলেন। ভিডিওতে এক সদস্যকে বলতে শোনা যায়, ‘ম্যাম, তুমি রেডি হয়ে নাও। কেঁদো না, তুমি রেডি হয়ে নাও।’

Manual5 Ad Code

পরে একটি ব্যাগে হাতে নিয়ে পুলিশের সাথে বেরিয়ে আসেন নাহিদ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

Manual2 Ad Code

এদিকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনের সময়কার মামলা রয়েছে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এই দায়িত্বে ছিলেন। ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর নুরুল ইসলাম নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির উপদেষ্টা পরিষদের সদস্য।

শেয়ার করুন