Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি এলাকার আলোচিত হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি ইউপি কায়সার রহমানকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি লোকড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে কায়সারকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। গত ৭ মার্চ হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় একটি মাজারের ওরসে নাগরদোলায় চড়া নিয়ে দ্বন্ধে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে নৃশংসভাবে হাজী রফিককে হত্যা করে কায়সার ও তার লোকজন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কায়সায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করেছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

ঘটনার বর্ণনা দিয়ে এএসপি আজাহার হোসেন বলেন, এ বছর ৬ মার্চ রাতে বামকান্দি এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠানে নাগরদোলায় চড়া নিয়ে নিহত রফিকের ভাতিজা নাদিম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতারকৃত কায়সারের ভাগ্নে মোশারফের মধ্যে ঝগড়া হয়। পরদিন এই ঘটনা নিয়ে বামকান্দি বাজারে রফিক ও কায়সারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কায়সার ও তার লোকজন রফিকের ওপর হামলা চালায়।

Manual6 Ad Code

পরে মুমূর্ষু অবস্থায় রফিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Manual4 Ad Code

পরবর্তীতে ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় রফিক মারা যান।

সহকারী পুলিশ সুপার বলেন, এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পর অভিযুক্ত কায়সারসহ অন্যরা আত্মগোপনে চলে যায়।

Manual7 Ad Code

শেয়ার করুন