Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অটো চালককে গলা কেটে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

admin

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
অটো চালককে গলা কেটে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসামনীনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। রুমন আহমেদ (১৮) নামের ঐ চালক দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার নিজ জালালপুর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

Manual2 Ad Code

শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাদ্রাসা বাজার টু দয়ামির সড়কের আলিকার পুল থেকে ঐ চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

বিষয়টি ওসমানী হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হামলার ঘটনা কিভাবে হয়েছে এবং কারা জড়িত তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

Manual1 Ad Code

এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক জানান, এরকম কোন খবর আমরা পাইনি। খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন