Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন সুখবর

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন সুখবর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য আরও দেড় মাস সময় পেলেন মালিকরা। এ কাজের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট লাগানোর জন্য আগের ঘোষিত ১৫ নভেম্বরের পরিবর্তে অতিরিক্ত সময় পাচ্ছেন মোটরসাইকেল চালকরা।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

Manual8 Ad Code

নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বিআরটিএ। প্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এর সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধনের সুযোগ রাখা হয়নি।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে নম্বর লেখার ধরন হবে- ঢাকা মেট্রো-ল-০০-০০০০।

Manual2 Ad Code

উল্লেখ্য, নির্ধারিত নিয়ম ও মাপ অনুসরণ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

শেয়ার করুন