Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুর

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার: 

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়েই এই গলাচিপা-দশমিনাকে আগাইয়া নিব।’সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় নুরুল হক নুরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়েত আছে, এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করবো। কোনো ভেদাভেদ নাই। আওয়ামীলীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না। কোন গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সভায় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম প্রমুখ।

Manual1 Ad Code

শেয়ার করুন